ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর- ৮৫ শার্শা -১ আসনে ৭ জন মনোনায়ন প্রত্র জমা দিল

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর – ৮৫ শার্শা-১ আসনে ৭জন মনোনয়ন জমা দিয়েছে। এর মাধ্যে বাংলাদেশ জাতিয়তাবাদী দল( বিএনপি) জাতিয় পাটির্, জামাত ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র সহ একজন সতন্ত্র প্রার্থী মনোনায়ন জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যান্ত এ মনোনায়নপত্র জমা হয়।

বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনায়ন জমা দিয়েছেন নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জাতিয়তাবাদী দলের সমর্থক সাবেক শার্শা আসন এর সংসদ সদস্য ও সাবেক বিএনপির কেন্দ্রীয় দফতার সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সতন্ত্র প্রার্থী হিসাবে একই দলের শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির সতন্ত্র প্রার্থী হিসাবে, জামায়াত ইসলাম থেকে মনোনায়ন জমা দিয়েছেন সাবেক যশোর জেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনায়ন জমা দিয়েছেন বকতিয়ার রহমান, জাতিয় পার্টি থেকে মনোনায়ন জমা দিয়েছেন  (জিএম কাদের) জাহাঙ্গীর আলম চঞ্চল ও সতন্ত্র প্রাথী হিসাবে মনোনায়ন  জমা দিয়েছেন শাহজাহান গোলদার।

প্রার্থীরা সকলে উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ এর কাছে মনোনায়নপত্র জমা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *