দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে তারেক রহমান

কালের সংবাদ ডেক্সঃ দেশের আকাশ সীমায় প্রবেশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে উড়োজাহাজটি দেশের আকাশসীমায় প্রবেশ করে।

দেশের আকাশে প্রবেশ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে তারেক রহমান লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ কিছু সময়ের মধ্যে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে, বুধবার লন্ডনের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *