মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: পীর-এ কামেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার-২০২৫এ দেশপ্রেমে বলিষ্ঠ ভূমিকা রাখায় সেরা পুরষ্কারে ভূষিত হলেন বীর মুক্তিযোদ্ধা সেরাতন নবী।
প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পীর-এ কামেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার পেয়ে থাকেন,সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,কবি ও সাহিত্যিক,সমাজ সেবক, গীতিকার ও নাট্যকার। এবার দুইজন সাংবাদিকসহ দেশ বিদেশের ৩০জন এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার ট্রাস্টের পরিচালক মো.আফজাল হোসেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ পুরস্কারে ভূষিত করেন গুণীজনদের। সেই ধারাবাহিকতায় শনিবার(২৭ডিসেম্বর) বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে দিন ব্যাপী কবি লেখকদের মিলন মেলায় কবিতা,গল্প,গানে প্রাণবন্ত হয়ে ওঠেছিলো অনুষ্ঠানটি। পীর-এ কামেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার-২০২৫ এ উপস্থিত গুণীজনদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, কবি ও সংগঠক ড. আবুল হায়াত ইসমাইল।