মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: শনিবার (৩ জানুয়ারি) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সঙ্গে ৪৪তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে নওগাঁ জেলা হতে সুপারিশপ্রাপ্ত সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার সুপারিশপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের এ কৃতিত্বকে নওগাঁ জেলার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করাই একজন বিসিএস ক্যাডারের প্রধান দায়িত্ব।
এ সময় পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিশেষে তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।