তছলিম উদ্দীন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাঃ মাহবুবুল আলম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রোমানা রিয়াজের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানকালে উপজেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
এসময় জামায়াতে ইসলামীর নওগাঁ-১ আসনের নির্বাচনী পরিচালক নওশাদ আলী, সাপাহার উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের তরুণ, পোরশা উপজেলা জামায়াতের আমীর সাগর আলী ও নিয়ামতপুর উপজেলার জামায়াতের আমির আফজাল হোসেন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন । এছাড়াও সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী গন উপজেলা পরিষদ চত্বরে প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের অপেক্ষায় সমবেত হয়ে দাঁড়িয়ে ছিলেন ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যক্ষ মাহবুবুল আলম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে তিনি তার প্রত্যাশা ব্যক্ত করেন।