নিউইয়র্কে বিজয় দিবসে ইন্টারঅ্যাকটিভ নাটকে প্রবাসের মুক্তিযুদ্ধের গল্প: “অবিভক্ত” হাকিকুল 

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা : গত শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, নিউইয়র্কের ব্রোঞ্জ এর সেন্ট পল”এভাঞ্জেলিক্যাল লুথার্টন চার্চ এ ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে বাংলাদেশ আয়োজিত বিজয় উৎসব ও বিজয় শুভাযাএা অনুষ্ঠিত হয় ।

বিজয় শুভাযাএা অনুষ্ঠিত হয় বিকাল ৩টায় ব্রোঞ্জের এশিয়ান ডাইভিং স্কুলের সামনে ।

বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্রোঞ্জের সেন্ট পল”এভাঞ্জেলিক্যাল লুথার্টন চার্চে ।এতে ঢাকা ড্রামা প্রযোজিত নাটক “অবিভক্ত”-এর দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবসে।

নিউইয়র্কের ব্রঙ্ক্সে অবস্থিত হৃদয়ে বাংলাদেশ আয়োজিত “বিজয় উৎসব” শীর্ষক অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন গোলাম সারওয়ার হারুন ও গার্গী মুখোপাধ্যায়।

নাটকটিতে অভিনয় করেছেন গোলাম সারওয়ার হারুন, বসুনিয়া, রিপন রহমান, এজাজ আলম, প্রতিমা সুমী, লায়লা ফারজানা, কাজল, মনির হাসান এবং বিশিষ্ট রিয়েলেট ও লায়ন সাজ্জাদ রহমান খান।

মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিউইয়র্কে বসবাসরত প্রবাসীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মূল অনুসন্ধানের একটি প্রয়াসও এতে লক্ষ্য করা যায়। নাটকটি রচিত হয়েছে হাসান ফেরদৌসের ডকু-উপন্যাস অবলম্বনে, যার নাট্যরূপ দিয়েছেন গোলাম সারওয়ার হারুন।

দর্শকরা মুগ্ধচিত্তে নাটকটি উপভোগ করেন। এটি একটি ইন্টারঅ্যাকটিভ নাটক হওয়ায় কুশীলব ও দর্শকদের মধ্যকার দূরত্ব ঘুচে গিয়ে সবাই যেন একাকার হয়ে যায়।

উল্লেখ্য, “অবিভক্ত”-এর প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছিল গত ২৭ মার্চ, বিশ্ব নাট্য দিবস উপলক্ষে জামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং-এর মঞ্চে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অথর,সিটি কাউন্সিলম‍্যান ও বীর মুক্তিযোদ্ধা ড.নুরান নবী ।বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি,নৃত্য ,মুক্তিযুদ্ধা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *