নিয়ামতপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ বেতন স্কেলের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সামনে বুধবার (৩ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’ এর কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।

উপজেলার স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ফার্মেসী কাউন্টারে রোগিদের লম্বা লাইন দেখা গেছে।

এ সময় বক্তব্য রাখেন মেডিক্যাল টেকনলোজিস্ট ও ল্যাব মমিনুর রহমান, ফার্মাসিস্ট আফরোজ আল জাহিদ আলম প্রমূখ। কর্মবিরতি চলাকালে তাঁরা বলেন, এর মধ্যে দাবি মানা না হলে আগামী ৪ ডিসেম্বর (শাট-ডাউন) পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *