মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: তিনাবারের সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে বেনাপোল চেকপোষ্টে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার ( ৩ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় বেনাপোল চেকপোষ্ট কুলি শ্রমিক ইউনিয়ন, বেনাপোল চেকপোষ্ট বাজার কমিটি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিয়তাবাদী দলের শার্শা উপজেলার সাধারন সম্পাদক ও ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুল ইসলাম সনি,পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,চেকপোষ্ট বাজার কমিটির সভাপতি আজিজুল হক, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বেনাপোল ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পরিবহন শ্রমিক নেতা ইদ্রিস আলী ইদু।