মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীঘায়ু কামনা করে দোয়া মাহফিল করে। শুক্রবার (৫ডিসেম্বর) কুলি শ্রমিক এর আয়োজনে মাগরিব এর পর চেকপোষ্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুলি শ্রমিক ছাড়াও বিএনপির স্থানীয় নেতা কর্মী ও চেকপোষ্ট বাজার কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
এসময় বেনাপোল পৌর সভার ৯ নং ওযার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু বলেন, আজ দেশ এক ক্রান্তিলগ্নে। গনতন্ত্রের মানসকন্যা আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজের পরিবার পরিজনের কথা না ভেবে দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। রাজনীতিতে তিনি একজন মহীয়সি নারী। একজন গৃহ বধু থেকে তিনি দেশের তিন বার এর প্রধান মন্ত্রী। শ্বৈরাচার এর সাথে তিনি কোন দিন কোন আপোস করেনি।