বেগম খালেদা জিয়া গনতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপুর্ণ ব্যক্তি ছিলেন: নুরুজ্জামান লিটন

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী ও দেশের জন্য নিবেদিত প্রাণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু চ্যালেঞ্জ, সংকটের মধ্যে দিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে তাঁর অবস্থান ও প্রভাব অনস্বীকার্য।  তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় তি হয়েছে । বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে স্থল বন্দরের সামনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  এসব কথা বলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি মনোনিত যশোর, শার্শা -১ আসন এর প্রার্থী নুরুজ্জামান লিটন।

বুধাবার (৭ জানুয়ারী) বেলা ১ টার সময় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর আয়োজনে এবং ৮৯১ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নুরুজ্জামান লিটন বলেন, বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু চ্যালেঞ্জ, সংকটের মধ্যে দিয়ে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে তাঁর অবস্থান ও প্রভাব অনস্বীকার্য।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু,বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন,বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মেহের উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান,শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,বেনাপোল ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক মিয়া, বেনাপোল হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি আসাদুল, ভারপ্রাপ্ত সভাপতি তবিবার রহমান, সাধারন সম্পাদক সহিদ আলী, ৮৯১ শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মো: লিটন, বিএনপি নেতা সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশন এর সভাপতি মুজিবুর রহমান, বেনাপোল পৌর বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *