মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২৩০ বোতল নেশা জাতিয় উইনসেরক্স সিরাপ উদ্ধার হয়েছে। সোমবার রাত ১০ টার সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ভারত থেকে আনা এ নেশা জাতিয় সিরাপ এর চালানটি আটক করে।
এ সময় কোন চো খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি’র নিয়মিত আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ ডিসেম্বর) পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩০ বোতল ভারতীয় উইনসেরক্স সিরাপ আটক করা হয়।