বেনাপোলে স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন এর তারেক জিয়ার আগমন উপলক্ষে আনন্দ ও শুভেচ্ছা মিছিল

মো: আনিছুর রহমান বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতিয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোল স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে। বুধবার (২৪ডিসেম্বর)  সকাল ১০টার সময় বেনাপোল স্থল বন্দর ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক শহিদ আলীর নেতৃত্বে বন্দরের ১ নং গেট থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় শ্রমিকদের তারেক জিয়া আসছে বাংলাদেশ ভাসছে নানা শ্লোগানে বন্দরনগরী বেনাপোল মুখরিত হয়ে উঠে। এসময় দলীয় ও তারেক জিয়ার ছবি স্মবলিত ফেষ্টুন প্লাকার্ড বেনার নিয়ে মিছিলে অংশগ্রহন করে শ্রমিকরা।

আনন্দ ও শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন,  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর  ভারপ্রাপ্ত  সভাপতি তবিবুর রহমান তবি,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্য মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *