বেনাপোলে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও লং মার্চ টু বর্ডার কর্মসুচী অনুষ্টিত হয়েছে

মো: আনিছুর রহমান ,বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সম্মুখ শারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে পরিকল্পিত হত্যা করার দায় অন্তবর্তী কালিন সরকারের ব্যার্থতা ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও লং মার্চ টু বর্ডার কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টার সময় বেনাপোলে সর্বস্তুরের ছাত্র জনতার আয়োজনে এ কর্মসুচী অনুষ্টিত হয়।

লং মার্চ বর্ডার কর্মসুচিতে ছাত্র নেতারা বলেন , মতা ও আর্থিক লোভলালসার সঙ্গে আপস না করা, অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে কজন তরুণ ছিলেন, হাদী তাদের অগ্রসারিতে। তার অসংখ্য ভিডিও, বক্তব্য ও বিবৃতি দেখলে বোঝা যায় – বাংলাদেশ তার কাছে কেবল একটি রাষ্ট্র নয়, এটি ছিল তার অস্তিত্ব, তার বিশ্বাস, তার শ্বাস-প্রশ্বাস। যেখানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অনেক নেতা-নেত্রী অন্যের লেখা প্রাণহীন বক্তব্য আওড়ান, অথচ বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না, সেখানে হাদী ছিলেন একেবারেই আলাদা। তার কথা ছিল নিজের, তার অবস্থান ছিল স্পষ্ট, তার চোখে ছিল স্বপ্ন।

তারা আরো বলেন, খুনিরা ধরা পড়লে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য সমাজের সামনে প্রকাশ পাবে বলেই দেশবাসীর বিশ্বাস।  হাদির উপর কারা গুলি বর্ষন করেছে এ নিয়ে চলছে নানা সমোলচনা। হাদির হত্যাকারিদের অনতিবিলম্বে আটক করে তাদের ফাঁসির দাবি করে বক্তারা। আজ ভারত যে ভাবে আওয়ামী সন্ত্রাসী সহ হাদিকে হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তা বরদাস্ত করা হবে না। আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশী সকল হত্যাকারী ও পরিকল্পনাকারীকে সহ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য।

এসময় বক্তব্য রাখেন,  বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের শার্শা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসাদুল্লাহ খালেদ গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান, মুখ্য সংগঠক নাইমুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নাইম সিদ্দিক, বেনাপোল পোর্ট থানা  ছাত্র শিবির এর সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *