বেনাপোল সীমান্তের ওপর ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ মিছিল

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোলের ওপর ভারত সীমান্তের পেট্রাপোল এলাকায় বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল স্লোগান ও কুশপুত্তলিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাস হত্যাকান্ডে ভারত বাংলাদেশ সীমান্তে এ উত্তেজনা বিরাজ করছে। আর এর নেতৃত্ব দিচ্ছে সেদেশের বিজেপি নেতা কর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) পেট্রপোল সীমান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। দাহ করা হয় বাংলাদেশ সরকার প্রধানের কুশ পুত্তলিকা। এই বিক্ষোভ কর্মসুচীতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিজেপির বিধায়ক অসীম সরকার। এসময় বাংলাদেশ সীমান্ত বেনাপোল চেকপোষ্ট  থেকে ভারতীয় বিক্ষোভকারীদের মিছিল এর স্লোগান ভেসে আসছিল।

ভারত এর পেট্রাপোল সীমান্ত থেকে ভেসে আসছিল আমরা কাটাতার মানব না।” বন্দে মাতারাম” হিন্দু হিন্দু ভাই, বিশ্বের সব হিন্দু এক হও। জিহাদীরা হুশিয়ার, রাজাকার সাবধান।

এসময় নেতারা বক্তব্য বলেন,অবিলম্বে দিপু দাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে। বিােভকারী জ্যোৎস্না সরকার বলেন, ” বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে আমাদের এই মিছিল। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদ জোরালো হবে। আমরা কাঁটাতার মানব না।

আরেক আন্দোলনকারী বলেন, ” বিশ্বের সব হিন্দু এক হও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক। আরও একজন হিন্দুর উপর অত্যাচার হলে আমরা কোনও বাধা মানব না। এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে বাংলাদেশে। এবং তারা বাংলাদেশের সরকার প্রধানকে  সতর্ক হও বলে মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *