মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে সংরতি রাসায়নিক দ্রব্য থেকে উদ্ভূত সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কঠোর ৭ দফা নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছে কর্তৃপ। পণ্য দ্রুত অপসারণ ও রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) ও উপসচিব মোঃ শামীম হোসেন স্বারিত এক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে এ নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনায়, নিরাপত্তা ঝুঁকি এড়াতে যেসকল ব্যবস্থাসমূহ বাস্তবায়ন করার আদেশ প্রদাণ করা হয়-
কেমিক্যাল শেডগুলোতে সংরতি নিলামযোগ্য মেয়াদোত্তীর্ণ ও পরিত্যাক্ত কেমিক্যাল পণ্য দ্রুত অপসারণ করা।
কেমিক্যাল শেডগুলোতে পণ্য সংরণের েেত্র স্টোরেজ নীতিমালা ও সেফটি ডাটাশিট গাইডলাইন অনুসরণ করা।
ভারতীয় ড্রাইভারদের যত্রতত্র রান্না না করতে দিয়ে রান্নার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা।
কেমিক্যাল শেডসহ বন্দরের সকল শেড/ইয়ার্ড এলাকায় প্রত্যেককে নিরাপত্তা গেইটে চেকিংপূর্বক অগ্নিপ্রজ্জ্বলনে সহায়ক লাইটার, ম্যাচ বক্স, দেয়াশলাই ইত্যাদি নিয়ে বন্দরে প্রবেশ করতে না দেয়া। নিষেধ সত্ত্বেও কেউ বন্দর এলাকায় ধুমপান/রান্না করলে তাকে আইনের আওতায় আনা।
কেমিক্যাল শেড (শেড ৩২-৩৫) এলাকা ও টিটিআই ইয়ার্ডে প্রবেশ নিয়ন্ত্রণ করা। সংশ্লিষ্ট নয় এমন কারও বন্দরে প্রবেশ বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।
কেমিক্যাল শেড (শেড নম্বর ৩২-৩৫) এলাকায় ০৭ সদস্য বিশিষ্ঠ (আনসার-০৪ ও নিরাপত্তাকর্মী-০৩ জন) এবং টিটিআই ইয়ার্ডে ০৫ সদস্যের (আনসার-০৩ ও নিরাপত্তাকর্মী-০২ জন) যৌথ টহল টিম গঠনপূর্বক সার্বণিক টহল প্রদান।
ফায়ার শাখা কর্তৃক বন্দরের সকল এলাকা নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করা এবং যৌথ টহল টিমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।
বন্দর সূত্র ও আলোচিত পত্র থেকে জানা যায়, গত ১৫ ডিসেম্বর-২০২৫ তারিখের ১৮.১৫,০০০০,০০০,০২২,০৩,০০০৩.১৭.৩০০ নং স্মারকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপরে একটি পত্রের নির্দেশনায় বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫)-স্মারক নং-১৮,১৫,৪১৯০,০২৫.০০.২৫৯(২).২৪. ১০৪৩ মূলে বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে এ আদেশ জারি করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন।