মোহাম্মদ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি মহাদেবপুর : মুক্তির মূলতন্ত্র ও ইসলামী শাসনতন্ত্রের শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ আহমাদ শাফী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা সেক্রেটারি প্রভাষক মোঃ শহিদুল আলম,মহাদেবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি নাছির বিন আছগর তৈয়্যবী,উপজেলা শাখার সেক্রেটার মুফতি মোহাম্মদ মা আরিফুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রচার প্রকাশনা সম্পাদক এস্তেনুর রহমান, উপদেষ্টা হাফেজ ডা. মো.আব্দুল্লাহ আল ওয়াদুদ, আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহিনুর রহমান শাহীন, উপজেলা সেক্রেটারি মুফতি যুবাইর আহমেদ ফারুকী প্রমুখ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মহাদেবপুর উপজেলার মাছচত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সূরা কেরাত প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয় এবং সন্ধ্যার পর ইসলামি সংগীত পরিবেশন করেন কলরব ও অবিরাম শিল্পীগোষ্ঠী।