মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এনায়েতপুর ইউনিয়ন কৃষকদল নেতা সাইদুর রহমান, আলতাফ হোসেন ও আতোয়ার রহমানের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার(১৪নভেম্বর)বিকালে জিয়াবাজারে এনায়েতপুর দুই নম্বর ওয়াড শাখার আয়োজনে আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,উপজেলা বিএনপির সভাপতি, নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,খাইরুল আলম, উপজেলা শাখার সাবেক কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার এনামুল হক,বিএনপি নেতা হাজী আব্দুল আজিজ আফফান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি,রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,কৃষক দল নেতা রেজাউল করিম প্রমুখ।