মান্দা থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে ডিআইজি শাহজাহান পিপিএম (বার), পিএইচডি

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডিআইজি  শাহজাহান পিপিএম (বার), পিএইচডি নওগাঁর মান্দা থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর)পরিদর্শনকালে মান্দা থানায় পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিআইজি পরিদর্শনকালে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, মামলা সংক্রান্ত অগ্রগতি,  গ্রেফতারি কার্যক্রম, থানার সকল রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে ডিআইজি মান্দা থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *