মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,এসপি মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনভর শ্রদ্ধা নিবেদনে স্মৃতিস্তম্ভ ফুলে ফুলে ভরে ওঠে।
এছাড়া নওগাঁ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, এটিম মাঠে বিজয় মেলা এবং সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।