রুমায় ২৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন  বিজিবি।

শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায়২৫০জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নির্দেশনায় এবং রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আজ ৬ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রুমা উপজেলার রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় রুমা উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, সদরঘাট এলাকা এবং জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শীতার্ত মানুষের মাঝে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, পদাতিক, অধিনায়ক, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

সংশ্লিষ্টরা জানায় “পার্বত্য অঞ্চলের দুর্গম ও শীতপ্রবণ এলাকায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিজিবি সবসময় মানবিক ভূমিকা পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

উপকারভোগীরা জানায়, “এই শীতে কম্বল না থাকায় খুব কষ্ট হচ্ছিল। বিজিবির কাছ থেকে কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। ঈশ্বর তাদের ভালো রাখুক।”

হাতিমাথা পাড়ার বয়স্ক বাসিন্দা চিংসাঅং মারমা জানান, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) পার্বত্য অঞ্চলের মানুষের পাশে থেকে অসাধারণ ভূমিকা রেখে চলেছে।

জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার একজন শিক্ষক বলেন, শীতকালে এতিম শিশুদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় এবং বিজিবির এই উদ্যোগ প্রশংসনীয়।

স্থানীয়দের মতে, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ধারাবাহিক মানবিক কার্যক্রম পাহাড়ি অঞ্চলের মানুষের সঙ্গে বিজিবির আস্থা ও সৌহার্দ্য আরও দৃঢ় করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *