শার্শায় সড়ক নির্মানে অনিয়ম হওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদ এর বিরুদ্ধে নিজের কুকীর্তি ঢাকতে প্রতিবাদ জানিয়েছে উপজেলা প্রকৌশলী

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: শার্শায় ১৬ কোটি টাকা ব্যায়ে সাতমাইল – গোগা সড়ক নির্মানে উপজেলা প্রকৌশলী সানাউল্লাহ পুকুর চুরি করে নিজের অপকর্ম ঢাকার জন্য যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকায় প্রতিবাদ দিয়েছে। সম্প্রতি ওই সড়কের নির্মান কাজে সিসি ঢালাই বসতপুর বাজারে  অনিয়ম দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে  স্থানীয় ও জাতিয় পত্রিকা এবং অনলাইনে প্রকৌশলী সানাউল্লাহর নামে ধারাবাহিক সংবাদ প্রকাশ হয়। এই সব ধারাবাহিক সংবাদ এর বিরুদ্ধে সে শাক দিয়ে মাছ ঢাকতে বড়অংকের অর্থের বিনিময় প্রতিবাদ জানিয়েছে তথ্য মন্ত্রনালয়ের অনিবন্ধিত রুপান্তর নামে একটি পত্রিকায়।

কাজ বন্ধ করে দেওয়ার বিষয়য়ে উপজেলা প্রকৌশলী সানাউল্লাহর দফতরে তার সাক্ষাতকার আনতে গেলে তিনি সাংবাদিকদের বলে দেয় যা পারেন আপনারা লেখেন। তিনি বলেন স্থানীয় লোকদের ঠিকাদার প্রতিষ্ঠান ম্যানেজ করে কাজ ২৪ ঘন্টার মধ্যে আবার শুরু করেছে। সানা উল্লাহ তার মন্তব্য বলে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি হয়ে থাকে। আপনরা যা পারেন তা লেখেন।  এমন বক্তব্যর পর তার বিস্ফোরক বক্তব্য শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয়রা  গত ২৭ ডিসেম্বর  জানিয়েছিল সড়ক নির্মান এ নির্মান সামগ্রী অত্যান্ত নিম্নমানের। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বিষয়টি সম্পর্কে জনৈক পারভেজ সোহাগ বলেন সানাউল্লাহ ১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত কাজে নির্মাান সামগ্রীর গুনগত মান নিম্ন দিয়ে পুকুর চুরি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান এর সাথে যোগসাজসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *