তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধ প্রকল্পে উপজেলা পর্যায়ে সাপাহারে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নওগাঁ জেলা কারিতাসের প্রকল্প ব্যাবস্থাপক (সিএএলএল) মো: আবুল বাশার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অথিতির বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা কর্মকর্তা রোমানা রিয়াজ।
অন্যান্যদের মধ্যে প্রকল্প সম্পর্কে ও বাস্তবায়নে জলবায়ুর বিরুপ প্রতক্রিয়া মোকাবেলার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, প্রাণী সম্পদ অফিসার আব্দুল্লাহ মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন ইউনিয় পরিষদের চেয়ারম্যান ও কৃষকগন সেখানে উপস্থিত ছিলেন।