সিরাজগঞ্জ সদরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ  সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান।
নিহত গৃহবধূ রঞ্জনা খাতুন (৩৩) ওই গ্রামের ইব্রাহিম হোসেনের (৩৮) স্ত্রী। আটক ইব্রাহিম ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
সোমবার সকালে পরিদর্শক আহসানুজ্জামান বলেন, এ ঘটনার পর নিহতের স্বামী ইব্রাহিমকে স্থানীয়রা আটক করে পুলিশের সোর্পদ করেছেন।
তবে ‘হত্যাকাণ্ডের কারণ’ হিসাবে স্বামী-স্ত্রী উভয়ের পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, নিহত গৃহবধূর স্বজনরা জানিয়েছেন ইব্রাহিম মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত ছিল। আর ইব্রাহিমের স্বজনদের অভিযোগ স্ত্রীর পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আহসানুজ্জামান আরও বলেন, রাতেই ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজনরা এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর এবং তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *