সীমান্ত অভিযানে অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ 

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ সীমান্তে পৃথক অভিযানে  মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ  চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার   (১০জানুয়ারি২০২৬)বেনাপোল,আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল  আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট  সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানিয়েছে, অভিযানে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ি,থ্রি-পিস, কম্বল, শাল চাদর,পোষাক সামগ্রী, চকলেট, খাদ্য সামগ্রী   এবং কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৩৭ হাজার  ৬৫০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *