স্থানীয় ও গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে নারাজ বেনাপোলে রেলের মহাপরিচালক এর পরিদর্শন শেষে স্থানীয়রা তার অপসারন চাইলেন

মোঃ আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন বেনাপোল পরিদর্শন করেন। শনিবার (২১ জুন)  তিনি রুপসি বাংলা ট্রেনে বেনাপোল আসেন বেলা ২.৩০ ঘটিকার সময় । এসময় তার সাথে ডজন খানেক কর্মকর্তা কর্মচারী সফরসঙ্গী হিসাবে আসেন।  এসময় তিনি স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে কোন কথা না বলে তিনি ব্যাস্ততা দেখিয়ে চলে যাওয়ায় গনমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তার কাছে ষ্টেশন মাস্টার এর চোরাচালানিদের সাথে সখ্যতা এবং রেলের অনিয়ম রয়েছে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন নাই। এসময় বেনাপোল উন্নয়নকামী  স্থানীয়রা রেলের ডিজি আফজাল হোসেনের অপসারানের দাবি জানান।

রেলের ডিজি বেনাপোল আগমন উপলক্ষে স্থানীয়দের মধ্যে নতুন কিছু চাওয়া পাওয়া ছিল বলে এলাকাবাসি জানান। তাদের দাবি ছিল বেনাপোল থেকে ট্রেন আসলে কাদাপানিতে পণ্য নামাতে সমস্যা হয়। সামান্য বৃষ্টি হলে বেনাপোল স্থল বন্দর ও রেল লাইনে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি করে। এছাড়া চোরাচালানি পণ্য যাতে উ^ঠানামা করতে না পারে সেদিকে ও নিরাপত্তা জোরদার এর দাবি এবং নাভারন ঢাকা গামি ট্রেনের স্টপেজ করার জন্যও দাবি ছিল। কিন্তু ডিজি সাহেব স্থানীয়দের কোন কথা না শুনে ব্যস্ততা দেখিয়ে ট্রেনে চড়ে চলে যান। এসময় স্থানীয়রা রেলের ডিজির অপসরারন দাবি করে।

স্থানীয় মনিরুল ইসলাম জানায় বেনাপোলবাসি চায় সীমান্তের এই অবহেলিত জনপদের উন্নতি হোক। এই জনপদে রয়েছে স্থল বন্দর এবং কাস্টমস। সেখান থেকে প্রতিবছর সরকার প্রায় প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে ১৫ থেকে ২০ হাজার কোটি রাজস্ব আদায় করে থাকে। এত টাকা প্রতিবছর এই বন্দর থেকে আদায় হলেও এই জনপদের নেই কোন উন্নয়ন। সামান্য বৃষ্টি হলে রেল লাইন ও বন্দর এলাকায় হাটু পানি জমে। রেলের ডিজি বেনাপোল আসায় বেনাপোল বাসির কিছু দাবি দাওয়া ছিল কিন্তু তিনি স্থানীয়দের সাথে কোন কথা না বলায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *