মোঃ আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোর -৮৫ শার্শা -১ আসন এর সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, আপনারা মনে রাখবেন আগামি নির্বাচন হবে অত্যান্ত গুরুত্ব পুর্ণ। এই নির্বাচনে জয়ী হয়ে দেশে গনতান্ত্রিক এবং ন্যায় সঙ্গত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। চারিদিকে এই নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে স্বাধীনতা বিরোধি শক্তি জামাত ইসলামি দল আবার মাথা চড়া দিয়ে উঠেছে। এরা মানুষকে মিথ্যা বানোয়াট কথা বার্তা বুঝাচ্ছে। এরা সাধারন মানুষকে বলছে দাড়ি পাল্লায় ভোট না দিলে বেহশত যাওয়া যাবে না। আপনারা মনে রাখবেন জামাত ইসলাম এবং ইসলাম এক নয়।
শুক্রবার ( ২১ নাভেম্বর) শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে ১ নং ওয়ার্ডে উলাশী ইউনিয়নের সহসভাপতি আমিনুল ইসলাম নেদার সভাপতিত্বে প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, আজ দেশটাকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ১০০ বছর পিছিয়ে দিয়েছে। এই হাসিনা ১৯৮১ সালে ভারত থেকে দেশে এসে ষড়যন্ত্রর মাধ্যেমে জিয়াউর রহমানকে হত্যা করে। আজ যদি জিয়াউর রহমান বেচে থাকতেন তাহলে এদেশ হতো মালায়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ের মত। দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য হাসিনা দেশে এসে যা খুশি তাই করেছে।
তিনি আরো বলেন, ১৯৭৩ সালে প্রথম ভোট চুরি করেছিল তার পিতা শেখ মুজিবুর রহমান। অগনিত মানুষকে তখন হত্যা করেছিল শেখ মুজিবের নির্দেশে তার রক্ষিবাহীনি। আসলে ওই পরিবারটা নিজেদের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। তার ছেলে কামাল ওই সময় ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলিবিদ্ধ ও হয়েছিল। সেই গুলি রাশিয়া থেকে চিকিৎসা নিয়ে বের করে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দিন তাজ, প্রস্তাবিত যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।