মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন জেলা পুলিশ।
বৃহস্পতিবার(২১ আগষ্ট) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম উদ্ধারকৃত ৮০টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর। এ সময় পুলিশ সুপার মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সাথে মোবাইল ফোন ব্যবহার করতে বলেন এবং কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।