ছানোয়ার হোসেন বদলগাছি (নওগাঁ) বিশেষ প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মিহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলম, খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের অবহেলা করে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আজকের কন্যা শিশুই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার পাশাপাশি বাল্যবিয়ে রোধে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকার কন্যা শিশুদের উন্নয়নে বিভিন্ন উপবৃত্তি ও সুযোগ-সুবিধা প্রদান করছে, যা তাদের এগিয়ে যেতে বড় ভূমিকা রাখছে।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী কন্যা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।