“মিথ্যে বদনাম”
কবি- মোহাম্মদ আককাস আলী
কেন মিথ্যে বদনাম দিয়ে
রবি ঠাকুরকে করছো অপমান;
ইতিহাসের পাতা খুলে দেখো
বাংলা ভাষায় কত তাঁর অবদান।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
বাংলার প্রতিটি জনতার মুখে শুনি এ বাণী।
না জেনে না বুঝে অপবাদ দিও না তাঁরে
কোন কালেই ক্ষমা পাবিনা ওরে।
যাদের কথা শুনে দিচ্ছো অপবাদের গ্লানি,
মুখে দিয়েছো কালি,শুনবে ধিক্কারের বাণী
পারবি কি ভুলে যেতে
রবি ঠাকুরের বাংলা ভাষার সেই ধ্বনী।
ওরে হতভাগারা!করিস না দাম্ভিকতা
ভুলে যাস না বাংলা মায়ের মুখের বুলি
যতদিন বাঁচবি বইতে হবে লাঞ্ছনার গ্লানি।
বিশ্বকবি বিশ্ব মাঝে অম্লান নিজ গুনে,
যতই তোমরা চেষ্টা করো মুছে দিতে
বিশ্ব মাঝে জ্বলবে তাঁর হাজার সৃষ্টি সম্ভার।