বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে ছাত্রদলের ছাগল সদকা ও দোয়া মাহফিল করা হয়েছে।

বুধবার বাদ যোহর মালতীনগর তাহ্ফিজুল কোরআন অন্ধ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল শেষে অন্ধ হাফেজদের মাঝে ছাগল সদকা করেন বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সৈয়দ নাহিদ, সোয়েব ইসলাম অভি, সন্ধান সরকার, আমিনুল ইসলাম, সামিউল সাদাত সুজন, সানজাদ, আলমগীর হোসাইন, এস এম রাজ্ঞা, নাসিরুজ্জামান মামুন, মাহমুদুল, রিমন, রাফিউল, আতিক বিল্পব, হিরা, রাজিব, সন্ধি, রুমন, লাম, সাগর সহ জেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন তাহফিজুল কোরআন অন্ধ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ইমাম একরামুল হোসাইন

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *