নওগাঁয় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁয় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(১৫সেপ্টেম্বর) সকালে শহরের নওজোয়ান মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা থেকে ১১টি পুরুষ দল এবং নারীদের তিনটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী আয়োজনকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
 জেলা পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানো, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিশেষ করে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি সমাজে সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *