বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার ঃ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা শশীবদনী হিন্দুপাড়া এলাকায় নাতি কে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেছে তার নানা।
নিহত শিশুর নাম বন্ধন সরকার (৫)। সে সদরের পীরগাছা এলাকার রবি দাসের ছেলে। সবেমাত্র তাকে প্লে শ্রেনিতে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সুকুমার দাস কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাসের ছেলে। তিনি এলএলবি শেষ বর্ষে পড়াশোনা করতো।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা ইন্সপেক্টর (অপারেশন) ফাহিম উদ্দিন।
প্রতিবেশীরা জানান, গত মঙ্গলবার থেকে আমাদের এলাকায় হরিবাসর শুরু হয় ।বন্ধন সরকার তার মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে শুনি তাকে গলা কেটে হত্যা করেছে সুকুমার। সুকুমার না পালিয়ে ওই ঘরের মধ্যেই লুকিয়ে ছিল ।পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। কেউ বলছে সুকুমারের মোবাইল নেওয়ার কারনে আবার কেউ বলছেন কোন দ্বন্দ্বের জের থেকে তাকে হত্যা করা হয়েছে। তবে অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন বানানোর চেষ্টা করছেন। কিন্তু সুকুমার গতকাল মঙ্গলবার হরিবাসরে সারাদিন প্রসাদ বিতরণ করেছিলেন এবং সে এলএলবি পড়াশোনাও করেছে।
ইন্সপেক্টর ফাহিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুকুমারকে গ্রেফতার করেছি। নিহত বন্ধনের পরিবার তার মরদেহ হাসপাতালে নিয়েছে। সেখান থেকে মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টেমের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কি কারণে হত্যা করেছে সে বিষয়ে এখনো জানতে পারিনি। আমরা তদন্ত করে অতি শীঘ্রই এ ব্যাপারে জানাবো।