শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৮ই রমজান) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার পুলিশ উপপরিদর্শক মোকলেচুর রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে.আজাদ ইকতিয়ার, ফারজানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, সহ-সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, কোষাধ্যক্ষ রাকিবুল হাসান সুমন, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, নার্গিস পারভীন, সাংবাদিক পরেশ দেবনাথ, কামরুজ্জামান রাজু, আব্দুস সালাম মুর্শিদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও কেশবপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রাহাদুল হাসান সুজনসহ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হেফজখানার শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।