শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। গত সোমবার (১২ অক্টোবর) সকালে কেশবপুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আদ্রিতা সিকদার, ৯ম শ্রেণীর মাহজাবিন তাশফিয়া, কেশবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সানজি দাস, অংকিতা বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-উর রশীদ।
বক্তারা বলেন, শিশুরা আগামী দিনের কর্ণধার। শিশুদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, শিক্ষার বিকাশসহ সকল অধিকার রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। তবেই এই শিশু কন্যা দিবস উদযাপন সার্থক হবে। শিশু কন্যাদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার জোরদার করতে হবে। কন্যা শিশুদের কখনো অযন্ত অবহেলা এবং তাদের উপর কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাদেরকে স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় গড়ে তুলতে পারলে আগামী দিনে বিশ্বে তার ইতিবাচক প্রভাব পড়বে। তারই পাশাপাশি শিশুদের ধর্মীয় শিক্ষা দিতে হবে। আমরা বাসযোগ্য ও শিশুবান্ধব পৃথিবী রেখে যেতে চাই। প্রতিটি পরিবার, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান হবে শিশুবান্ধব। আজকের শিশুরাই একদিন বাংলাদেশকে আরও শীর্ষ স্থানে নিয়ে যাবে।
আলোচনা সভা শেষে উপজেলা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নুশরাত সুলতানা নিশি, উপজেলা প্রকৌশলী এম.এ জাসির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক সাদিক হোসাইন, আলী হামজা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।