৫ নং কোলা ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন করলেন চেয়ারম্যান স্বপন

বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে গরীব ও স্বল্প আয়ের মানুষের মাঝে ভতুর্কি মূল্যের ”ফ্যামিলী কার্ডের” মাধ্যমে উপজেলার ৫ নং কোলা ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে । শনিবার (১৫ এপ্রিল ) সকাল ১০ টার দিকে কোলা ইউনিয়ন পরিষদ চত্বরে ৯ম পর্যায়ের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৫নং ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রয়েল হোসেন,ফরহাদ আলী,৫ নং ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান সিদ্দিক মাস্টার শাহরিয়ার মোস্তফা টিসিবি দায়িত্ব প্রাপ্ত ডিলার বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান নাজমুল সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কোলা ইউনিয়নের ( উপকার ভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মুঠোফোনে জানতে চাইলে, ৫ নং কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে বদলগাছী ইউনিয়নে ১৩৮১কার্ডধারী’র মধ্যে আজ ১নং থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত ইউনিয়নবাসী তাদের ফ্যামিতে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করেছেন। গরীব ও নিম্ম আয়ের কার্ডধারীরা সরকারী মুল্যে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি ক্রয় করেছেন।l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *