জয়পুরহাটে চুরি যাওয়া গরু উদ্ধারসহ গ্রেফতার ২

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে কৃষক ময়েনের দুটি গরু চুরি যাওয়ার ১৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করে পুলিশ। একই সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয় ৷

গ্রেফতারা হলেন, উপজেলার ভাসিলা গ্রামের আব্দুল লতিফ ফকিরের ছেলে নুহু ফকির(২৮), ইটাখোলা গ্রামের শওকত প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম (৩০)।

পুলিশ সুত্রে জানা যায় যে , গত (৩১জুলাই) গভীর রাতে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা গ্রামের কৃষক মো. মইনের বসতবাড়ির গোয়াল ঘর থেকে দুটি বোকন গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১,লক্ষ ৭০,০০০ হাজার টাকা। এ বিষয়ে মো আঃ মইন বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দিলে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১৬ ঘণ্টার মধ্যে ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেনের দিক নির্দেশনা সোমবার (৩১ জুলাই) দিনভর ক্ষেতলাল ও আক্কেলপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ক্ষেতলাল থানাধীন ভাসিলা ইটাখলা এলাকা হতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুই ব্যক্তিকে আটক এবং চুরি যাওয়া দু’টি গরু উপজেলার গোতাহাটসহর গ্রাম আসিকের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় গরু চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *