মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর: নওগাঁর ধামইরহাটে থানা থেকে এইচএসসির প্রশ্নপত্র চুরির অভিযোগে ওসিসহ জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
শনিবার(২১ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বরের সামনে ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে চুরি, মাদক ও আইনশৃঙ্খলা অবনতি এবং সাম্প্রতিক সময়ে থানা হেফাজতে থাকা এইচ এস সি ২০২৫ এর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবী জানায় ছাত্র জনতা।
এ সময় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপি নওগাঁ জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নুর আলম, ধামইরহাটের ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সল আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সজীব, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামইরহাট থানা ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মসূচি শেষ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।