নড়াইলে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি আল মামুন শিকদার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস-উপলক্ষে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২০২৬) উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (২১ ফেব্রুয়ারি) রাতে মিনিটে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল। পরবর্তীতে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায়  উপস্থিত সকলে দোয়া করেন।

এ সময় নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *