মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি ঃ বেনাপোল পৌরসভার টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সৎ, অভিজ্ঞ ও জনবান্ধব নেতার প্রয়োজন । একজন যোগ্য মেয়রের অবশ্যই প্রশাসনিক স্বচ্ছতা, যোগাযোগ দতা এবং এলাকার সমস্যা সমাধানে সক্রিয় উদ্যোগী হওয়ার গুণাবলী থাকতে হবে । স্থানীয় সরকার আইন অনুযায়ী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন অপরিহার্য । তারই ধারাবাহিকতায় এই শহরের মেয়র হিসাবে বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহেরকে পৌর মেয়র হিসাবে দেখতে চায় পৌর নাগরিকরা।
স্থানীয় নাগিরকরা মনে করেন একটি পৌর সভার মেয়র হিসাবে দক্ষতা এবং এলাকার উন্নায়ন ও যোগ্য নেতার যে গুনবালি থাকা প্রয়োজন তার সব গুনাগুন আবু তাহের ভারত এর মধ্যে লক্ষ করা যায়। ল্য অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ প্রভাবিত করার দতাকে বলা হয় নেতৃত্ব। নেতৃত্ব হলো এমন এক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি নির্দেশনা, পরামর্শ ও কৌশল দ্বারা অপরকে নিয়ন্ত্রণ কিংবা আচার আচরণ ও মনোভাবের উপর প্রভাব বিস্তার করে। নেতৃত্ব হচ্ছে নেতা কর্তৃক প্রভাব বিস্তারের একটি সামাজিক প্রক্রিয়া যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা ল্য অর্জনের জন্য স্বেচ্ছায় কাজে অংশগ্রহনে কাজ করে।সেই সকল গুনাবলি এই নেতার ভিতর দেখা যায়।
বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ড এর জুবলী পারভিন বলেন, আবু তাহের ভারত একজন দক্ষ যোগ্য নেতা। যার লোভ লালসা এবং চাওয়া পাওয়ার কিছু নাই। সে নিজে একজন দানশীল মানুষ। তার মধ্যে রয়েছে মানুষের সেবা দানের মত মহৎ গুনাগুন। আমরা গেল রমজান মাসে দেখেছি তিনি প্রতি দিন দরিদ্র পথচারী মানুষের মাঝে ইফতার বিতরন করেছেন। তিনি এই পৌরসভার দরিদ্র মানুষকে ঈদের সময় নগদ অর্থ সহ ঈদ উপহার সামগ্রী উপহার দিয়েছেন। এলাকার মানুষ তার কাছে অর্থের অভাবে মেয়ের বিয়ে অসুস্থ রোগিকে চিকিৎসা সেবা গরীব অসহায় ছেলে মেয়েদের বই ক্রয় বাবদ সাহয্য চাইলে কোনদিন খালি হাতে ফেরত যায়নি।
বেনাপোল পৌর এলকার মানুষ মনে করেন বহুমুখি দায়িত্ব পালন করার জন্য একজন নেতাকে বিচিত্র গুনের অধিকারী হতে হয়। স্থান কাল পাত্র ভেদে কখন নেতার কি সিদ্ধান্ত নিতে হয় সে সব গুনাবলী এই পৌর সভার নাগিরিক একমাত্র আবু তাহের ভারত এর মধ্যে লক্ষ করা যায়। নেতাকে সৃজনী প্রতিভার অধিকারী হতে হয়। এর বিকাশ ঘটিয়ে প্রতিষ্ঠানের সার্বিক কল্যান বয়ে আনা সম্ভব একমাত্র যোগ্য ব্যক্তি আবু তাহের ভারত।
বেনাপোল পৌর সভার ৯ নং ওয়ার্ড এর নাগরিক জিএম আশরাফ বলেন,আবু তাহের ভারত এর মধ্যে নিয়মতান্ত্রিকভাবে এই জনপদে অর্পিত দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে তার মধ্যে নেতার প্রকৃত যোগ্যতা ফুটে উঠেছে। স্থান কাল ও অবস্থা বুঝে চাহিদা পুরুনে উত্তম পরিকল্পনা গ্রহন প্রণয়ন ও বাস্তাবায়নের চ্যালেঞ্জ গ্রহনে সর্বোচ্চ মেধা শক্তি রয়েছে তার মধ্যে। সীমান্তের এই অবহেলিত জনপদে উন্নয়নকে আরো গতিশীল করে তুলতে হলে তাকে বেনাপোল পৌর সভার মেয়র হিসাবে দেখতে চায় নাগরিকরা।
এছাড়া এই নেতা অভিজাত পরিবারের সন্তান। যার পুর্ব পুরুষ এর যথেষ্ট সুনাম এবং দানশীল এর জন্য রয়েছে সুনাম খ্যাতি যশ। বিচার বিশ্লেষন এবং পরিবারগত ও পুর্বের ইতিহাস ঘেটে একের সাথে অন্যের তুলনা করে এবং মানুষের সাথে আচার আচারন সব কিছু বিচার করলে তাকেই প্রয়োজন বেনাপোল পৌরসভার উন্নয়ন এর জন্য মেযর হিসাবে।