হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, আমেরিকা: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফলতায় করার জন্য শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে রবিবার, ১৫ নভেম্বর, ২০২৫, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যকালন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায় বিকাল ৫টায় গনসংযোগ ও পথ সভা এবং বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হবে।
চল চল ঢাকা চল বিক্ষোভে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ, পূর্বাঞ্চল আওয়ামী লীগ, সকল সহযোগী অংগসংগঠন সমুহ এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, মানবাধিকারসহ সকলকে সাদরে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও সদস্য সচিব এবং নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম আতিক