দুবাই থেকে পাওয়া টাকা গরিব দুখি দের মধ্যে বিলিয়ে দিতে চান হিরো আলম

চলনবিল প্রতিনিধি, আশিকুর রহমান (রিয়াদ)ঃ এবার দেশের গণ্ডি পেরিয়ে অতিথি হিসেবে দুবাই গেলেন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন তিনি। দুবাইয়ের হিন প্লাজায় এই স্বর্ণের দোকান উদ্বোধন করতে অতিথি হিসেবে গিয়েছেন তিনি। দুবাই যাওয়ার আগে সোমবার (১৩ মার্চ) দিবাগত রাতে সাংবাদিকদের মুখোমুখি হন হিরো আলম।
অনুভূতি প্রকাশ করে দুবাই যাওয়ার আগে তিনি বলেন, ‘এতো দ্রুত দেশেই বাইরের মানুষেরও ভালোবাসা পাবো ভাবতে পারিনি। যেহেতু এই প্রথমবার আমি দুবাই যাচ্ছি। যেখানে আমাকে ভালোবেসে উপহার হিসেবে যে টাকা দিবে, তা আমি গরীব মানুষের মধ্যে বিলিয়ে দিব। সামনে রমজান আছে, গরীব মানুষদের মধ্যে লাচ্ছা-সেমাই, জামাকাপড় কিনতে বিলিয়ে দিব। এদিকে জানা গেছে, দুবাইয়ে এই দোকান স্বর্ণের দোকান উদ্বোধনে বাংলাদেশ থেকে যাচ্ছেন যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসানের মতো তারকা। এছাড়া চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই স্বর্ণের দোকান উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে নিজেরাই ভিডিও বার্তায় জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *