হাকিকুল ইসলাম খোকন, জহুরুল ইসলাম জুয়েল আমেরিকা : পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করার জন্য সংসদে ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত আবেদন পত্র জমা দিয়েছেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি ।আধা সরকারি পত্র নম্বরটি হলো বাজাস/১১১ পটু-১/২০২৬/ডিও নং-৩০০, ৯ সেপ্টেম্বর ২০২৬ উক্ত পত্র টি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রহণ করেছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালযকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এই বিষয়ে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাব হোসেন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি কালের সংবাদ প্রতিনিধিকে জানান সাগরকন্যা খ্যাত ঐতিহ্যবাহী পটুয়াখালীর এই জেলাটি একটি নদী বেষ্টিত পুরাতন জেলা।আমার সংসদীয় আসন পটুয়াখালী সদর দুমকি উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে রুপান্তর করা হলে এর উন্নয়নের পরিধি যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি জনগণের সুযোগ সুবিধার পরিমাণও বৃদ্ধি পাবে পটুয়াখালী হবে একটি উন্নত সমৃদ্ধ আধুনিক শহর। জনগণের স্বাস্থ্য সেবা পয় নিষ্কাশন সুবিধা বজ্র ব্যবস্থাপনা যাতায়াত ব্যবস্থার সুবিধা জনগণের কর্ম সংস্থান সৃষ্টি মানুষের মৌলিক চাহিদা পূরন সহ নানাবিধ সুযোগের সৃষ্টি হবে।এই আসনের বিভিন্ন শিল্প কল কারখানার আধুনিকায়ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নগরায়ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন দিক আধুনিকায়ন হয়ে যাবে।মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে সব মিলিয়ে পটুয়াখালী পৌরসভা কে সিটি কর্পোরেশনে উন্নতি করা এখন সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পটুয়াখালী পৌরসভা কে সিটি কর্পোরেশনে উন্নতি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর নির্দেশ দিয়েছে এবং আমাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন।ইতিমধ্যে পত্রটি গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ ,প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -১ ও সদস্য সচিব সংসদ সদস্য গনের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল গ্রহন করেছে।