ফের রুমা থানচি ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রম‌ণের নি‌ষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবানঃ বান্দরবা‌নের রুমা, থানচি ও থানচি এই তিন উপজেলায় আবা‌রও স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণে নতুন ক‌রে নি‌ষেধাজ্ঞা দি‌য়ে‌ছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৫মার্চ) থে‌কে এ নি‌ষেধাজ্ঞা কার্যকর করা হ‌য়ে‌ছে। বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত এক গণ‌বিজ্ঞ‌প্তির দিয়ে এ তথ‌্য জানিয়েছে।

বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণে নি‌ষেধাজ্ঞা দেয়া হ‌য়। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে। গণ‌বিজ্ঞ‌প্তি‌তে জানানো, জেলার ৭টি উপজেলার মধ্যে এ তিন উপ‌জেলা ব্যতীত অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবে।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারী করা হয়ে‌ছে।

বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোয়াংছড়ি, রুমা ও থান‌চি উপ‌জেলায় পর্যটক‌দের ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা দেয়া দেওয়া হ‌য়ে‌ছে। বাকি উপ‌জেলায় পর্যটকরা ভ্রমণ কর‌তে পার‌বেন।

উল্লেখ‌্য যে, গত বছ‌রে ১৭অক্টোবর রা‌ত থে‌কে বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি, রুমা, আলীকদম ও থান‌চি উপ‌জেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা করে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এ কার‌ণে বি‌ভিন্ন উপ‌জেলায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ক‌য়েক দফায় নি‌ষেধাজ্ঞা দেয়া হয়।

প্রসঙ্গত, পাহাড়ে এই যৌথ অভিযানের সময় কেএনএফ এর ২ সদস্য ও কেএনএফ এর গুলিতে শসস্ত্র গ্রুপ মগ পার্টির ৩ জন নিহত হয় এবং গত ১২ মার্চ দুপুরে কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং দুই জন সেনা সদস্য আহত হয়। আহত দুই সেনাসদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এর একদিন আগে গত ১১ মার্চ থানচি থেকে কেএনএফ ১২ জন নির্মান শ্রমিককে অপহরণ করে। এদের মধ্যে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয় এবং চার জন শ্রমিককে কেএনএফ জিম্মি করে রেখেছিল

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *