বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল করা হয়। মাহফিলে অর্থ প্রদান এবং ছাগল সদকা করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাদ আসর শহরের মালগ্রাম আল-জামেয়তুল ইসলামিয়া দারুল উলুম রহমানিয়া মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যনির্বাহী সদস্য জনাব ভিপি সাইফুল ইসলাম এর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে অংশ নেন বগুড়া জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, আলী হায়দার তোতা, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সোলাইমান আলী, ফারুকুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর সভাপতি সিপার আল বখতিয়ার, ওয়ার্ড কাউন্সিলর শাহ্ মো. মেহেদী হাসান হিমু, মাহবুব হাসান লেমন, ফজলুল হক উজ্জ্বল, জহুরুল ইসলাম পলাশ, এ্যাড. সেলিম রানা, আশরাফুজ্জামান প্রবাল, ইমরান হোসেন পলিন, খলিলুর রহমান রাজু, বুলবুল আহমেদ, সোয়েব ইসলাম অভিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আল-জামেয়তুল ইসলামিয়া দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার ইমাম মো. আজগর আলী।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *