শৈহ্রাচিং মারমা, নিজস্ব সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের ২পিবিএন অভিযান চালিয়ে ৫০লিটার চুলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীর নাম নয়ন তঞ্চঙ্গ্যা(৪০)। সে রোয়াংছড়ি থানার ক্যাং পাড়া স্থায়ী বাসিন্দা বীগনো সেন এর ছেলে এবং বর্তমান সদর থানার টাইগার পাড়া বাসিন্দা বলে সূত্র জানিয়েছে।
এপিবিএন’র সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্দরবানে মেঘলায ২ এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই মাইকেল বনিক ও এএসআই মো: রবিউল করিম সিকদার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৪নং সোয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ব বিদ্যলয়ের তিন রাস্তা মোড়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে নয়ন তঞ্চঙ্গ্যাকে আটক করতে সক্ষম হয়।
শনিবার সন্ধ্যার ছয়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিন চাকা গাড়ি তল্লাশি করে ২৫টি বোতলে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার মূল্য বিশ হাজার টাকা।
পরে আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয় বলে প্রেস রিলিজে উল্লেখ করেন।