বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে যে, আবু তাহের ভারত নামে এক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে সমিতির বিরুদ্ধে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। সমিতির নেতৃবৃন্দ দাবি করেছেন যে এই ধরণের প্রচার বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আদায়ে বিঘ্ন সৃষ্টি করতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমিতির সদস্যদের কল্যাণে এবং অন্যান্য ব্যয় নির্বাহের জন্য আইনসম্মত উপায়ে কিছু অর্থ আদায় করা হয়, যা সঠিক রশিদের মাধ্যমে করা হয়। তারা দাবি করেছেন যে সমিতির বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেওয়া হয় না।
নেতৃবৃন্দ আবু তাহের ভারতকে এই ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন এবং জানিয়েছেন যে বিভ্রান্তিকর প্রচার বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য সাংবাদিকদের হস্তপে কামনা করেছেন।