শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত

Shubrato Adhikary Shyamnagar, Satkhira.: “জলবায়ু অভিঘাত পেরিয়ে  গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে “ এই  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজবৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬)  বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের নারীদলের সদস্যদের আয়োজনে  শ্যামনগরের  বুড়িগোয়ালিনীরদাতিনাখালি বালুর মাঠ প্রাঙ্গণে  লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশনও এ্যাম্বাসি  অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী– সিআরইএ প্রকল্পের  আওতায়  আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস– ২০২৬উপলক্ষে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত হয়  । 

অনুষ্ঠানে সভাপতিত্বকরেন জি এম আব্দুর রউফ প্যানেল চেয়ারম্যান ৯ নং বুড়িগোয়ালিনীইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিউলইসলাম উপজেলা কৃষি অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন মোঃ জামাল হোসেন উপ–সহকারী কৃষি কর্মকর্তা , সাংবাদিক হুদামালী সম্পাদক উপকূলীয় প্রেসক্লাব, জি এম রুস্তম আলী বিশিষ্ট সমাজসেবক বুড়িগোয়ালিনী ইউনিয়ন, নয়মী বিশ্বাস জেন্ডার অফিসার ফেইথ ইনঅ্যাকশন, মিনতি রানী মল্লিক সহ সভাপতি পিসিআরসিবি প্রকল্পসিসিডিবি , নার্গিস সুলতানা সভাপতি মেঘনা নারী দল , জেবুন্নেছা খাতুনসহ সভাপতি দোলন চাঁপা নারী দল,  সুব্রত অধিকারী  প্রকল্পসমন্বয়কারী সিআরইএ প্রকল্প লিডার্স ও সিআরইএ প্রকল্পের অন্যান্যকর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা রানীসাহা । 

উক্ত গ্রামীণ নারী কৃষি মেলায় গাবুরা ও  বুড়িগোয়ালিনী  ইউনিয়নেরনারী দলের সদস্যরা ৪ টি , ফেইথ ইন অ্যাকশন ও সিসিডিবি নারী দলেরসদস্যরা ২ টি স্টলে তাদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করেন । নারীদলের সদস্য নার্গিস সুলতানা , মিনতি রানী মল্লিক ও জেবুন্নেছা খাতুনতাদের অনুভূতি ব্যক্ত করেন । 

অতিথিরা বলেন,বর্তমানে দেশের প্রতিটি উৎপাদন খাত অর্থনৈতিকঝুঁকিতে থাকলেও একমাত্র কৃষিখাত ঠিকই সফলতার অবদান রাখছে। বাংলাদেশের কৃষিতে নারীরা গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে  কিন্তু নারীরাএখনো সেভাবে স্বীকৃতি পাচ্ছে না ।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিটি স্টল প্রদর্শন কারিদের বিশেষ সম্মাননাপ্রদান করেন ও প্রতিটি স্টল পরিদর্শন করে কৃষি পণ্য ক্রয় করেন । 

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *