নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বেনাপোলে মহান বিজয় দিবস উদযাপন

আনিছুর রহমান  বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের সার্বিক নির্দেশনায় বর্ণাঢ্য র‌্যালি, বিজয় স্তম্ভে পুস্পস্তবক ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে সকাল ৮ টার সময়স বর্নাঢ্য র‌্যালি নিযে কাগজপুকুর শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পন করেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এরপর সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পৌর সোনালী ব্যাংক চত্বরে শহীদদের  এবং বিজয় দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বেনাপোলে মহান বিজয় দিবস উদযাপন
নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বেনাপোলে মহান বিজয় দিবস উদযাপন

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,  দপ্তর সম্পাদক আজিবর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিউটি খাতুন, বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলী, সাবেক বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, বেনাপোল পৌর আওয়ামীলীগের সদস্য মোজাফফার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *