সাংবাদিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ঢাকা বিমানবন্দরে

কালের সংবাদ ডেস্কঃ হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ কভার করতে গিয়ে গাড়ি পার্কিং নিয়ে প্রায়শ বিড়ম্বনায় পড়তে হয় সাংবাদিকদের।

রোববার (২ জুলাই) বাংলাদেশে প্রথম ফিরতি ফ্লাইটে আসা হজ যাত্রীদের অভ্যর্থনা জানানোর পর বেবিচক চেয়ারম্যান এ কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *