স্বৈরাতন্ত্রের পতন
কবি-গুলজার রহমান
মাগো তোমার মাটি ছুঁয়ে
ওরা শপথ নিয়েছিলো
স্বাধীনতা কে আনবে ছিনে
তোমায় কথা দিয়েছিলো।
বধূ বোনের ইজ্জত লুন্ঠনে
তিরিশ লক্ষ প্রাণের উৎস্বর্গে
অর্জিত স্বাধীন স্বর্ণালি স্বদেশ
পরিনত হয়েছে আজ নিঃস্বর্গে
স্বৈরাতন্ত্রের প্রাচীর ভেঙ্গে
নির্ভীক ও শংকামুক্ত অবয়বে
পরাধীনতার শিকল ছিড়ে
বিজয় পতাকা উড়িয়েছে সগৌরবে
শাসনের -নামে -শোষণ-প্রহসনে
অব্যাহত জালিমদের নির্যাতন!
অনধীকারের যাঁতাকলে রেখে
পশ্চিমা শোষকের আগ্রাসন।
সুজলা সুফলা শস্য শ্যামলায়
জন্মে তরু বৃক্ষ ফল শষ্যদানা
সর্বত্রই ফলে নানান ফসল
হেথায়ও তারা দিয়েছিল হানা।
ওরা করেছে অধিকার হরন
এই হরনে বাঙালির রক্ত ক্ষরন!
সকল অধিকার প্রতিষ্ঠা পেতে
ওরা করেছে লড়াই জীবন মরন।
৫২নর ভাষা,৬৬টির ৬দফা আন্দোলন
উনসত্তরে গণ অভূস্থান
একাত্তরের স্বাধীনতা আন্দোলন
৯০এর স্বৈরাশাসনের আন্দোলন এবং সফলতা অর্জন।
আন্দোলনে হয়েছে অপশক্তি নিধন
আন্দোলনে হয় সঠিক নির্বাচন!
দেশ ও জাতির মঙ্গলার্থে
যুগে যুগে, স্বৈরাতন্ত্রের পতন।